সম্মানিত গ্রাহক, আপনার কেনাকাটার অভিজ্ঞতা আনন্দদায়ক ও নিরাপদ করতে আমরা বদ্ধপরিকর। পণ্য গ্রহণের ক্ষেত্রে অনুগ্রহ করে নিচের নিয়মগুলো অনুসরণ করুন:
চেক করে গ্রহণ: ডেলিভারিম্যান পার্সেলটি নিয়ে পৌঁছালে, তার সামনেই পণ্যটি খুলে ভালোভাবে চেক করে নিন।
ত্রুটিপূর্ণ পণ্য: যদি পণ্যে কোনো ধরনের সমস্যা, ভুল পণ্য বা ত্রুটি খুঁজে পান, তবে কোনো চার্জ ছাড়াই ডেলিভারিম্যানকে সাথে সাথে পণ্যটি রিটার্ন করতে পারবেন।
পণ্য পরিবর্তনের ক্ষেত্রে: যদি পণ্যে কোনো সমস্যা না থাকে কিন্তু আপনি ব্যক্তিগত কারণে (যেমন: পছন্দ না হওয়া) পণ্যটি রিটার্ন করতে চান, তবে আপনাকে ১৫০ টাকা ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।
বিশেষ অনুরোধ: ডেলিভারিম্যান চলে আসার পর পণ্য ত্রুটিপূর্ণ বা ভাঙা বলে দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। তাই অবশ্যই চেক করে পণ্য বুঝে নিন।